শাহজাদপুরে জাতীয়তাবাদী তরুন দলের পৌর শাখা আহবায়ক কমিটি গঠন

  • আপলোড সময় : ১১ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৫৩ সময়
  • আপডেট সময় : ১১ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৫৩ সময়
শাহজাদপুরে জাতীয়তাবাদী তরুন দলের পৌর শাখা আহবায়ক কমিটি গঠন



শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী তরুন দলের শাহজাদপুর পৌর শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। 

সম্প্রতি সিরাজগঞ্জ জেলা তরুন দলের সভাপতি সোহেল রানা হামিদ ও সাধারণ সম্পাদক জাকারিয়া সরকার কর্তৃক সাক্ষরিত পত্রের মাধ্যমে এ আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

শাকিল রায়হান  মুরাদকে আহবায়ক ও রমজান প্রামানিককে সদস্য সচিব, মোঃ রনি সিনিয়র যুগ্ম আহবায়ক,  মাসুদ রানা ১নং যুগ্ম আহবায়ক, মোস্তফা কামাল যুগ্ম আহবায়ক, নোমান মিয়াকে ১নং কার্যকরী সদস্য করে মোট ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে। 

পৌর কমিটির আহবায়ক শাকিল রায়হান মুরাদ জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী তরুন দলের জেলা কমিটির পক্ষ থেকে শাহজাদপুর পৌর কমিটির অনুমোদন দিয়েছে। 

তরুন দল শাহজাদপুর পৌর শাখার আহবায়ক কমিটির অনুমোদন দেওয়ায় পৌর কমিটির পক্ষ থেকে জেলার নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আহবায়ক শাকিল রায়হান মুরাদ সেইসাথে সততার সহিত দ্বায়িত্ব পালন ও জনকল্যাণমুখী কর্মকাণ্ডে সবাইকে সহযোগিতার আহবান জানান।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ