উল্লাপাড়ায় বিএনপি নেতা এম আকবর আলীকে পল্লী চিকিৎসক এসোসিয়েশনের সংবর্ধনা

  • আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৫, দুপুর ১১:৪০ সময়
  • আপডেট সময় : ১২ নভেম্বর ২০২৫, দুপুর ১১:৪০ সময়
উল্লাপাড়ায় বিএনপি নেতা এম আকবর আলীকে পল্লী চিকিৎসক এসোসিয়েশনের সংবর্ধনা



উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন, উল্লাপাড়া উপজেলা শাখার উদ্যোগে সাবেক দু’বারের সংসদ সদস্য ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে তৃতীয়বারের মতো বিএনপির মনোনয়ন পাওয়ায় এম আকবর আলীকে ফুল দিয়ে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১০ নভেম্বর) উল্লাপাড়ায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম আকবর আলী। এ সময় তিনি পল্লী চিকিৎসকদের সংগঠনকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশ ও জনগণের সেবায় বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ বাবু,

উপজেলা শাখার সভাপতি মো. গোলাম সালেক,

সাধারণ সম্পাদক মো. এনামুল সরকার,

সিনিয়র সহ-সভাপতি মো. আলহাজ হোসেন,

সহ-সভাপতি মো. মাফিকুল ইসলাম মানিক,

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন এবং প্রচার সম্পাদক মো. আব্দুল আলিমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


সভায় বক্তারা এম আকবর আলীর প্রতি আস্থা ও শুভকামনা জানিয়ে বলেন, উল্লাপাড়ার উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি যেন আবারও নেতৃত্ব দিতে পারেন, সেই প্রত্যাশা সকলের।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ