শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিপক্ষের শত্রুতার শিকার হলো সবজি ক্ষেত। জানালেন কৃষক মোঃ হামজেলা সরকার। রাতের আধারে ক্ষতিকারক কীটনাশক স্প্রে করে শসা ক্ষেতে শসার চারা নষ্ট করার অভিযোগ উঠেছে আঙ্গারু গ্রামের মোখছেদ হাজীর ছেলে মোঃ আলিমের বিরুদ্ধে।
শসা চাষকারী বনওয়ারীনগড় ফরিদ গ্রামের মোঃ হামজেলা সরকার জানান, তিনি শাহজাদপুর উপজেলার আঙ্গারু কাওয়ারছাম এলাকায় অন্যের কাছ থেকে জমি বর্গা নিয়ে তিনি শসা চাষ করছেন।
মাত্র কয়েকদিন হলো সেই জমিতে অনেক টাকা খরচ করে শসার বীজ রোপন করেছে। বীজ রোপন করার পর মাত্র কয়েকদিন হলো চারা হয়েছে। অন্য এলাকা থেকে এসে শাহজাদপুরে জমি বর্গা নিয়ে শসা চাষ করায় বিষয়টি ভালোভাবে নেননি আঙ্গারু গ্রামের মোখছেদ হাজীর ছেলে মোঃ আলিম।
এরমধ্যে আঙ্গারু গ্রামের মোখছেদ হাজীর ছেলে মোঃ আলিম হামজেলাকে সম্প্রতি দেখে নেওয়ার হুমকিও দিয়েছে। হুমকি দেওয়ার একদিন পরেই তিনি ক্ষেতে এসে দেখতে পান চারানষ্টকারী ক্ষতিকারক কীটনাশক দিয়ে চারা নষ্ট করে ফেলেছে। তিনি জানান, অনেক কষ্ট করে এই বীজ রোপন করেছেন। হঠাত চারার সাথে শত্রুতা করে ক্ষতিকারক কীটনাশক স্প্রে করে চারাগুলো নষ্ট করায় তিনি অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে।
তিনি এর বিচার দাবি করেন।
এদিকে সবজি চারার সাথে এমন শত্রুতায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন সচেতন মহল।
এব্যাপারে, আলিমের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও তাকে পাওয়া সম্ভব হয়নি।

নিউজ ডেস্ক,অনলাইন