মোঃ শামছুল হক, তাড়াশ উপজেলা সংবাদ দাতা, সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে ১জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আঃ আজিজ (৪৮)। তিনি তাড়াশ উপজেলার মালশিন গ্রামের ইনসাব আলী ওরফে ইনসুর ছেলে।
৩১ আগস্ট রবিবার দুপুরে আব্দুল
আজিজ যথারিতি টিলার নিয়ে মাঠে হালচাষ করতে যান। হঠাৎ মুষলধারে বৃষ্টি সহ বজ্রপাত হতে থাকলে বজ্রপাতে আব্দুল আজিজের মৃত্য হয়।
তার অকাল মৃর্ত্যতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃর্ত্যকালে আঃ আজিজ ২ মেয়ে ও ১ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

নিউজ ডেস্ক,অনলাইন