জয়পুরহাটে ধর্ষণের চেষ্টার সময় এক যুবকের লিঙ্গ কর্তন

  • আপলোড সময় : ৩১ আগস্ট ২০২৫, দুপুর ১০:৩৪ সময়
  • আপডেট সময় : ৩১ আগস্ট ২০২৫, দুপুর ১০:৩৪ সময়
জয়পুরহাটে ধর্ষণের চেষ্টার সময় এক যুবকের লিঙ্গ কর্তন


সেলিম রেজা, জয়পুরহাট প্রতিনিধিঃ ৩০ আগস্ট ২০২৫

জয়পুরহাটে ধর্ষণের চেষ্টার সময় এক যুবকের লিঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে কালাই উপজেলার পুনট পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ থানায় মামলা দায়ের করেছেন। আর ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 


আহত মেজবাউল ইসলাম পূর্বপাড়া গ্রামের আলতাফ আলী ছেলে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, মেজবাউল এক গৃহবধুকে দীর্ঘদিন থেকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। শুক্রবার রাতে গৃহবধুকে বাড়িতে একা পেয়ে তিনি জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এসময় নিজেকে বাঁচাতে ওই গৃহবধু ব্লেড দিয়ে মেজবাউলের পুরুষাঙ্গ কর্তন করেন। তখন ঘটনাস্থল থেকে মেজবাউল পালিয়ে যায়। পরে ওই নারী রাতে কালাই থানায় মামলা দায়ের করেন। অন্যদিকে, আহত মেজবাউল ইসলামকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি চিকিৎসা করাচ্ছেন তার পরিবার। 



এ ব্যাপারে কালাই থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন বলেন, এই ঘটনায় ওই গৃহবধূ মামলা করেছে। আর মেজবাউলের পিতা বাদী হয়ে মামলা দিয়েছেন সেই মামলা রেকর্ডের প্রস্তুতি চলছে। 







কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ