মেরাজুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি।
সিরাজগঞ্জের সলঙ্গার মালতিনগর গ্রামের নাঈম হোসেন (২৫) নামের এক অটোরিকশা চালকের গ'লাকাটা ম'রদেহ উ'দ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিলের পাড় থেকে তাঁর ম'রদেহ উদ্ধার হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন বিলে একটি গ'লাকাটা ম'রদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসনুজ্জামান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
নিহত নাঈম হোসেন উপজেলার ধুবিল ইউনিয়নের মালতীনগর এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি রাজমিস্ত্রীর কাজের পাশাপাশি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় ব্যক্তিরা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন নাঈম। তবে রাতেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরদিন সকালে তাঁর ম'রদেহ উদ্ধারের খবর পাওয়া যায়।
ওসি মো. আহসানুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ম'রদেহটি ম'য়নাতদন্তের জন্য ম'র্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজ ডেস্ক,অনলাইন