রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে ১০০ গ্রাম হিরোইনসহ গোদাগাড়ীর যুবক গ্রেফতার

  • আপলোড সময় : ২৮ এপ্রিল ২০২৬, বিকাল ৫:১৩ সময়
  • আপডেট সময় : ২৮ এপ্রিল ২০২৬, বিকাল ৫:১৩ সময়
রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে ১০০ গ্রাম হিরোইনসহ গোদাগাড়ীর যুবক গ্রেফতার


​[​মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি​​​ | ২৮ এপ্রিল, ২০২৬

​রাজশাহী রেলওয়ে থানার পুলিশের মাদকবিরোধী অভিযানে ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেস' ট্রেন থেকে ১০০ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে হরিয়ান রেলওয়ে স্টেশন এলাকায় এই অভিযান চালানো হয়।

পাকশী রেলওয়ে জেলা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে অভিযানটি পরিচালনা করে। ট্রেনটি যখন হরিয়ান রেলওয়ে স্টেশনে প্রবেশ করছিল, তখন চলন্ত ট্রেনের কেবিন গ-এর ১৭ নম্বর সিটে তল্লাশি চালানো হয়। অভিযানে এসআই (নিরস্ত্র) মোঃ তৈয়ব আলীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অংশ নেয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ হানিফ (৩৮)। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বারুইপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, তল্লাশিকালে তার হেফাজত থেকে ১০০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।

পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপারের কার্যালয় থেকে জানানো হয়েছে, জব্দকৃত মাদকসহ আসামিকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় রাজশাহী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।






কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ