উল্লাপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৫ জুলাই ২০২৫, দুপুর ৩:৩১ সময়
  • আপডেট সময় : ২৫ জুলাই ২০২৫, দুপুর ৩:৩১ সময়
উল্লাপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ গ্রেপ্তার



উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলাম ফিরোজকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।


বুধবার (২৩ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দি নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


এ বিষয়ে বিস্তারিত জানতে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান যোগাযোগ করা হলে তিনি বলেন, পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজের নামে থানায় মামলা রয়েছে। 


তৌহিদুল ইসলাম ফিরোজ দীর্ঘদিন ধরে পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন এবং ২ বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে  পালন করেছেন।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ