সলঙ্গায় রহিমাবাদ সামাজিক উন্নয়ন সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

  • আপলোড সময় : ৮ জুন ২০২৫, রাত ৯:২৯ সময়
  • আপডেট সময় : ৮ জুন ২০২৫, রাত ৯:২৯ সময়
সলঙ্গায় রহিমাবাদ সামাজিক উন্নয়ন সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

স্টাফ রিপোটার 

আজ রবিবার বিকেল ৩ ঘটিকায় সলঙ্গা থানার রহিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রহিমাবাদ  সামাজিক উন্নয়ন সংগঠনের সভাপতি জনাব মোঃ শাহ আলমের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জনাব আসাদ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার নির্বাচন কর্মকর্তা জনাব সাখাওয়াত হোসেন,ঢাকাস্থ সিরাজগঞ্জ জেলা সাংবাদিক সমিতির সভাপতি জনাব কায়সার আজম, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এপিপি জনাব অ্যাডভোকেট জনাব মাহবুবুল হক মামুন।আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আরিফুল ইসলাম, তাবিফুল ইসলাম, আঃ মমিন ডা.শাহরিয়ার হোসেন রুবেল,রাসেল মিয়াসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতেই অতিথি মহোদয়দের ফুলের তোরা ও সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ