সলঙ্গায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • আপলোড সময় : ৪ জানুয়ারী ২০২৫, দুপুর ১২:৩৩ সময়
  • আপডেট সময় : ৪ জানুয়ারী ২০২৫, দুপুর ১২:৩৩ সময়
সলঙ্গায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ


সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় দরিদ্র,অসহায় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।অরাজনৈতিক,স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন "প্রিয় সলঙ্গার গল্প" ফেসবুক গ্রুপের আয়োজনে এ কম্বল বিতরণ করা হয়।গতকাল শনিবার সকাল ১০ টায় সলঙ্গা ফাজিল ডিগ্রী মাদ্রাসার হল রুমে ২ শতাধিক শীতার্ত অসহায়দের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।প্রতি বছরের ন্যায় এবারেও শীতে কাহিল সলঙ্গা এলাকার প্রকৃত গরিব,অসহায়,ছিন্নমুলদের পাশে কম্বল নিয়ে পাশে দাঁড়িয়েছেন "প্রিয় সলঙ্গার গল্প" মানবিক সংগঠন।পৌষের কনকনে শীতে কম্বল পেয়ে অনেক খুশী শীতার্ত অসহায় মানুষগুলো।এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়।সংগঠনের প্রধান উপদেষ্টা কে,এম আমিনুল ইসলাম হেলালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন চীফ এডমিন শাহ আলম।এস.এম ফারুক হায়দারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, আইন কর্মকর্তা,র্যাব হেডকোয়ার্টার,ঢাকা মোঃ আবু হাসান (রুবেল),সলঙ্গা থানার ওসি মনিরুজ্জামান,উপদেষ্টা আলহাজ্ব দেলোয়ার হোসেন,উপদেষ্টা সহকারী অধ্যাপক আব্দুল মান্নান,উপদেষ্টা আবদুস সালাম মাস্টার,প্রভাষক তাজ উদ্দিন,এডমিন হারুনর রশিদ,এডমিন শাহিদুল ইসলাম,মডারেটর নাজমুল হুদা, মডারেটর,তুষার তালুকদার,মোঃ আব্দুল হান্নান,রাকিব হোসেন জাহিদুল ইসলাম প্রমুখ।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ