শাহজাদপুরে পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতির ব্যাক্তিগত উদ্যোগে কাঠের ব্রীজের পুনঃনির্মাণ

  • আপলোড সময় : ১৭ ডিসেম্বর ২০২৪, সকাল ৮:৫৮ সময়
  • আপডেট সময় : ১৭ ডিসেম্বর ২০২৪, সকাল ৮:৫৮ সময়
শাহজাদপুরে পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতির ব্যাক্তিগত  উদ্যোগে কাঠের ব্রীজের পুনঃনির্মাণ



শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ

সিরাগঞ্জের শাহজাদপুরে পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন শামীমের ব্যাক্তিগত অর্থায়নে  করতোয়া নদীর তীরবর্তী পুকুরপাড় ও দরগাপাড়া গ্রামের জনসাধারণের পারাপারের জন্য পুনঃনির্মিত  কাঠের ব্রীজের উদ্বোধন ও বিজয় দিবস উপলক্ষে  ৪ হাজার মানুষের খাবার বিতরণ করা হয়েছে। 

সোমবার এ ব্রীজের উদ্বোধন করেন পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন শামীম। 

 পরে  ৪ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে  পুকুরপার মুক্তিযোদ্বা আদর্শ  উচ্চ বিদ্যালয়  পাঙ্গণে  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হক টিংকুর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন শামীম,  গ্রাম্য প্রধান আলহাজ্ব আইয়ুব আলী, লিয়াকত আলী  শেখ ফরিদ সহ  প্রধানবর্গ। আলোচনা সভা শেষে প্রায় ৪ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। 

জাহাঙ্গীর হোসেন শামীম তার বক্তব্যে  বলেন,  আমি বরাবরই মানুষের কল্যানে কাজ করে আসছি আগামীতেও আমার এ সহযোগিতা অব্যাহত থাকবে।

,আগামী পৌর নির্বাচনে মেয়র পদে আমি বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী দল যদি আমাকে মনোনয়ন দেয় যদি আমি মেয়র হই তাহলে আমি এলাকার সার্বিক উন্নয়ন করবো, জনগণের সেবা করবো।






কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ