শামসুল হক, তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলংগায় জলাবদ্ধতার কারণে হাজার হাজার বিঘা জমি অনাবাদি রয়েছে। এলাকার একমাত্র নির্ভরতা কৃষি জমি এখন গলার কাঁটা। বিভিন্ন মহলে লিখিত অভিযোগ দাখিল করে এর প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী কৃষকেরা। কিন্তু কে শোনে কার কথা। তবুও থেমে নেই মাথার ঘাম পায়ে ফেলে অন্যের জন্য খাদ্য উৎপাদনকারী এ কৃষককূল।
এ জলাবদ্ধতা বিষয়ক স্বচিত্র সংবাদ "বিজয় বিডি ৭১ " পত্রিকায়ও ছাপা হয় বেশ কয়েকবার। নজরে আসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
শেষে ২৮ নভেম্বর বিকেলে উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা মাহবুব সুমী রামকৃষ্ণপুর ইউনিয়নের ব্লক সুপার ভাইজার( কৃষি) আরিফ হাসান সহ অফিস স্টাফ নিয়ে আগরপুরের জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন।
এসময় শত শত নারী পুরুষ সমবেত হয়ে তাঁর নিকট জলাবদ্ধতা নিরসনে কার্যকরী ভুমিকা গ্রহনের জোর দাবি জানান।
তাঁকে জানানো হয় যে মুস্টিমেয় কতিপয় স্বার্থেন্বেষি মহল পানি নিষ্কাশনের জন্য নির্মিত ব্রীজ কালভার্ট বন্ধ করে পুকুর খননের কারণে এ জলাবদ্ধতার সৃস্টি হয়েছে।
কৃষি কর্মকর্তা সুবর্ণা মাহবুব সুমী সকলের কথা ধৈর্য্য সহকারে শুনেন এবং প্রায় ২ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে বন্ধ ব্রীজ কালভার্ট পরিদর্শন করেন।
সবশেষে তিনি এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন।

নিউজ ডেস্ক,অনলাইন