নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের সলঙ্গায় সন্ত্রাসী কায়দায় মারপিট করে আহত করায় আঙ্গারু গ্রামের জিল্লুর রহমানসহ অজ্ঞাত ৩০/৪০ জনের নামে থানায় অভিযোগ দাখিল করেছে ভুক্তভোগী রবিন্দ্রনাথ পাল। আজ ১৪ অক্টোবর রোজ সোমবার অনুমান সকালে ৭ ঘটিকায় মধ্যপাড়া ভরমোহনী গ্রামের মৃত জতিন্দ্রনাথ পালের ছেলে রবিন্দ্রনাথ পাল (৬০) এর বসতবাড়িতে দেশীয় অস্ত্রশস্র নিয়ে বেআইনি জনতায় অনধিকার প্রবেশ করে বাড়িঘর বেআইনী ভাবে ভোগদখলের চেস্টা কালে,এতে ভুক্তভোগী বাধা প্রদান করলে জিল্লুর ও তার গুন্ডা বাহিনী এলোপাতাড়ি পিটিয়ে রবিন্দ্রনাথসহ তার ছোট ভাই দ্বীনো বন্ধু পাল ও ভাতিজা বিপ্লব কুমার পালকে গুরতর আহত করে।
রবিন্দ্রনাথ জানান,আমার নিজ নামীয় ৪১ শতক জমিতে দীর্ঘ দিন যাবত বাড়িঘর নির্মাণ করে বসবাস করে আসছি। উক্ত বসত বাড়ি নিয়ে বিবাদী সলঙ্গা থানার আঙ্গারু গ্রামের জিল্লুর রহমানের দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসিতেছে।
আজ সকাল অনুমান ৭ ঘটিকায় জোরপূর্বক ভাবে আমার ভোগ দখলীয় সম্পত্তি দখল করার জন্য জিল্লুর ও তার সাঙ্গ পাঙ্গরা মিলে আমাকে মারপিট করে আমার ব্যবসা প্রতিষ্ঠানের ৪০ হাজার টাকার ক্ষতি করেছে। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম রবিউল ইসলাম জানান, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজ ডেস্ক,অনলাইন