শাহজাদপুরে থানার সাবেক ওসি সহ ৬ জনকে আসামী করে সাবেক বিএনপি নেতার মামলা

  • আপলোড সময় : ৩০ আগস্ট ২০২৪, দুপুর ৪:৫৮ সময়
  • আপডেট সময় : ৩০ আগস্ট ২০২৪, দুপুর ৪:৫৮ সময়
শাহজাদপুরে থানার সাবেক ওসি সহ ৬ জনকে আসামী করে সাবেক বিএনপি নেতার মামলা



শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপি নেতাকে  অস্ত্রের মুখে ভয় দেখিয়ে  জোরপুর্বক আওয়ামীলীগে যোগদানে বাধ্য করায় থানার সাবেক ওসি খাজা গোলাম কিবরিয়া সহ ৬ জনকে আসামী করে শাহজাদপুর উপজেলা আমলী আদালতে মামলা দায়ের করেছে শাহজাদপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে,এম হাবিবুল হক সাব্বির।

২৯ আগষ্ট ২০২৪ তারিখে করা মামলার এজাহার সুত্রে জানাগেছে,   মামলার বাদী তৎকালীন পৌর বিএনপির সাধারণ সম্পাদক কে,এম হাবিবুল হক সাব্বিরকে আওয়ামীলীগে যোগদান করার চাপ প্রয়োগ করতে থাকে আসামীগণ।  এরই ধারাবাহিকতায়  তৎকালীন ওসি খাজা গোলাম কিবরিয়া, তৎকালীন  কৈজুরী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আলামিন হোসেন, উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আব্দুস সালাম ব্যাপারী সহ কয়েকজন মিলে হাবিবুল হক সাব্বিরকে আওয়ামী লীগে যোগদানের জন্য  চাপ প্রয়োগ করতে থাকে ।  আওয়ামিলীগেযোগদানে অস্বীকৃতি জানালে আসামীগণ বিভিন্ন সময় বিভিন্নভাবে  অস্ত্র স্বস্ত্রে সজ্জিত হয়ে বাদী বাড়িতে গিয়ে হুমকি ধামকি, ভয়ভীতি, দেশছাড়া করার হুমকি, মারপিট, চাঁদাবাজী মামলা সহ নানারকম হুমকি ধামকি দিতে থাকে। এমনকি ২০১৮ সালের ১৪ ডিসেম্বর   তৎকালীন ওসি খাজা গোলাম কিবরিয়ার নেতৃত্বে থানাতেও তুলে নিয়ে গিয়ে আসামীগণ একত্রিত হয়ে থানাতেই বাদী সাব্বিরকে আওয়ামী লীগে যোগদানের জন্য চাপ প্রয়োগ করে। যোগদানে রাজি না হয়ে সাব্বির বাইরে চলেযায়।  তারপর একদিন সাব্বিরকে আসামীগণ অস্ত্রের মুখে নিজ বাড়ি থেকে  জোরপুর্বক তুলে নিয়ে সাবেক এমপি প্রয়াত হাসিবুর রহমান স্বপনের বাসায় নিয়ে গিয়ে জিম্মি করে জোর পুর্বক স্ট্যামে স্বাক্ষর করিয়ে নেয় এবং এর পর একদিন আবারো অস্ত্রের মুখে জিম্মি করে আওয়ামীলীগে যোগদান করতে বাধ্য করে। 

এঘটনায় তৎকালীন পৌর বিএনপির সাধারণ সম্পাদক কে,এম হাবিবুল হক সাব্বির বাদী হয়ে উপরোক্ত ৬ জনকে নামীয় আসামী ও আরো ৫/৭ জনকে অজ্ঞাত আসামী করে ২৯.০৮. ২০২৪ তারিখে মোকাম শাহজাদপুর উপজেলা আমলী আদালতে একটি মামলা দায়ের করে।মামলা নং- ২০০/২৪। বাদীর আইনজীবী এ্যাড, মেরাজ হোসেন রিংকু মামলার বিষয়টি নিশ্চিত করেছে। 




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ