জয়পুরহাটের বিশাল নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বপন ও সাবেক এমপি দুদু সহ ১২৮ জনের নামে মামলা হয়েছে।

  • আপলোড সময় : ১৮ আগস্ট ২০২৪, দুপুর ৪:৩৩ সময়
  • আপডেট সময় : ১৮ আগস্ট ২০২৪, দুপুর ৪:৩৩ সময়
জয়পুরহাটের বিশাল নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বপন ও সাবেক এমপি দুদু সহ ১২৮ জনের নামে মামলা হয়েছে।




জয়পুরহাট প্রতিনিধিঃ ১৮ আগষ্ট ২০২৪ 

জয়পুরহাটে কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক জাতীয় সংসদের সাবেক হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও সাবেক এমপি এ্যাড: শামসুল আলম দুদু সহ ১২৮ জনের নামে আদালতে মামলা দায়ের করা হয়েছে।


১২৮ জনের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাসহ রয়েছেন জনপ্রতিনিরা।


রবিবার বিকেলে নিহত বিশালের বাবা মুজিদুল সরকার বাদী হয়ে সদর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলাটি বিজ্ঞ আদালতের বিচারক আতিকুর রহমান এজাহার হিসেবে গণ্য করার জন্য সদর থানার ওসিকে নির্দেশ দেন। 


মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী এ্যাড. আব্দুল মোমেন ফকির।







কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ