জয়পুরহাটে ৩ বিঘার একটি চাষকৃত পুকুরে রাতের আঁধারে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা

  • আপলোড সময় : ৩ জুলাই ২০২৪, দুপুর ১২:২৯ সময়
  • আপডেট সময় : ৩ জুলাই ২০২৪, দুপুর ১২:২৯ সময়
জয়পুরহাটে ৩ বিঘার একটি চাষকৃত পুকুরে রাতের আঁধারে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা

 


সেলিম রেজা, জয়পুরহাট প্রতিনিধিঃ শনিবার রাত ৯টায় পুকুরে গিয়ে মাছগুলো ভাসতে দেখতে পায় সেখানে কর্মরত শ্রমিক। (২৯ জুন) রাতের আঁধারে উপজেলার মীরগ্রাম উত্তরপাড়া ছোট দামখারি পুকুরে এই ঘটনাটি ঘটে।


জানা গেছে, মুকুলের ওই পুকুরটি গত তিন বছর আগে লীজ নেন রেজাউল ইসলাম তাহের, মীরগ্রাম  লীজ পাওয়ার পর থেকে তিনি পুকুরটিতে রুই, কাতলা, মৃগেল, সিলভারসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন।


পুকুরের লীজকৃত মালিক তাহের জানান, বিধি মোতাবেক লীজের মাধ্যমে তিন বছর ধরে ওই পুকুরে মাছ চাষ করে আসছি। এরই মধ্যে শনিবার রাতে পুকুর দেখাশোনার শ্রমিক পুকুরে গিয়ে দেখেন পুকুরের মাছ মরে ভেসে উঠেছে। তার দাবি, রাতের আঁধারে শত্রুতা করে কে বা কাহারা পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে করে আমার আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্ততি চলছে।


এ ব্যাপারে জয়পুরহাট সদর থানার ওসি হুমায়ূন কবির বলেন, ঘটনাটি  শুনেছি, লিখিত অভিযোগও পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 






কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ