শাহজাদপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও আহত ৬

  • আপলোড সময় : ১০ মে ২০২৪, দুপুর ৪:৪১ সময়
  • আপডেট সময় : ১০ মে ২০২৪, দুপুর ৪:৪১ সময়
শাহজাদপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও  আহত ৬



মোঃ গোলাম মোস্তফা,   শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

  সিরাজগঞ্জের শাহজাদপুর পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও ৬ জন আহতের খবর পাওয়া গেছে।

 

 ১০ মে শুক্রবার  উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের যুগ্নীদহ ও বাঘাবাড়ি নামক ২ স্থানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৬ জন আহতের খবর পাওয়া গেছে । নিহতরা হলেন, টেটিয়ারকান্দা এলাকার সেলিমের স্ত্রী নারগিছ খাতুন (৩৫) ও শেলাচাপড়ীর মৃত ভোলাা প্রামাণিকের ছেলে আরশেদ প্রামাণিক (৬০)। আহতদের উদ্ধার করে বাঘাবাড়ী উত্তরবঙ্গ ট্যাংলরি সমবায় সমিতি হাসপাতালে ভর্তি করা হয়েছে।


প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়,া এদিন সকাল ১১ টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের যুগ্নীদহ এলাকায় ট্রাকের সাথে অটোভ্যানের মুখোমুখী সংঘর্ষে অটোভ্যানের যাত্রী নারগিছ খাতুন ঘটনাস্থলেরই নিহত হয় ও অটোভ্যান চালক আহত হয়। এছাড়া, অপরদিকে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বাঘাবাড়ী গ্যাস অফিস সংলগ্ন স্থানে মোটরসাইকেল-সিএনজি ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী আরশেদ প্রামণিক নিহত হয় ও ৫ জন আহত হয়।  

শাহজাদপুর থানার এসআই সুমন সাঈদ ঘটানার সত্যতা নিশ্চিত করেছেন।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ