স্বতন্ত্র এমপি প্রার্থী ইলিয়াস রেজা রবিন প্রতীক পেলেন ঘোড়া

  • আপলোড সময় : ২৩ জানুয়ারী ২০২৬, বিকাল ৬:৪৬ সময়
  • আপডেট সময় : ২৩ জানুয়ারী ২০২৬, বিকাল ৬:৪৬ সময়
স্বতন্ত্র এমপি প্রার্থী  ইলিয়াস রেজা রবিন  প্রতীক পেলেন ঘোড়া

স্টাফ রিপোর্টার 

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মানবাধিকার কর্মী মো. ইলিয়াস রেজা রবিন প্রতীক পেলেন ঘোড়া।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে প্রতীক বরাদ্দ অনুষ্ঠান শুরু হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা ) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মো: ইলিয়াস রেজা রবিন তার পছন্দের প্রতীক ‘ঘোড়া’ বরাদ্দ পান।

প্রতীক বরাদ্দ প্রসঙ্গে মোঃ ইলিয়াস রেজা রবিন বলেন, জনগণ ও তরুণ প্রজন্মের চাওয়া ছিল শক্তির প্রতীক ‘ঘোড়া’। ভোটের মাঠে সাধারণ ভোটারই সবচেয়ে বড় শক্তি। ব্যালট পেপারে প্রতীকটি স্পষ্টভাবে দেখা যায়, যা সহজেই ভোটারদের নজরে আসে। দৌড়েও সেরা প্রতীক হওয়ায় আমি ‘ঘোড়া’ প্রতীক বেছে নিয়েছি।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি তরুণ প্রজন্মকে সারাদিন ভোটকেন্দ্রে উপস্থিত থেকে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানাই।

রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার ভোটাররা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে এই এলাকার সার্বিক উন্নয়নে আমি আমার মেধা ও পরিশ্রম দিয়ে কাজ করবো। আশা করি, রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গার মানুষ তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন।

নির্বাচন কমিশনসহ বিএনপি ও জামায়াত জোটের সকলের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, সবাই যেন নিজ নিজ অবস্থান থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখেন।

উল্লেখ্য, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মানবাধিকার কর্মী মোঃ ইলিয়াস রেজা রবিন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ১ নং তালম ইউনিয়নের তালম সরাতলা গ্রামের বাসিন্দা। তিনি প্রয়াত প্রকৌশলী ইসমাইল হোসেনের ছেলে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ
রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত    মোঃ আখতার হোসেন হিরন :  সিরাজগঞ্জের সলঙ্গায় ১নং রামকৃষ্ণপুর ইউনিয়নের সাবেক ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শলী বনানী উচ্চ বিদ্যালয় মাঠে আজ শনিবার সকালে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী এম আকবর আলীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।   ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম এর পরিচালনায় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আব্দুল হান্নান এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উল্লাপাড়া শিক্ষানগরীর রুপকার,সৎ নীতি আদর্শবান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি,এম আকবর আলীর সহধর্মিণী বিশিষ্ট সমাজ সেবক লায়ন মিসেস মোমেনা আলী।   এসময় মোমেনা আলী উল্লাপাড়া সলঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য এম আকবর আলীর বিগত দিনের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন। পাশাপাশি তিনি আগামী ১২ফেব্রুয়ারী অনুষ্ঠিত ভোটে এম আকবর আলীর ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে আগামী দিনে উল্লাপাড়া সলঙ্গা অঞ্চলের উন্নয়নমূলক অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান।   এসময় উপস্থিত ছিলেন সলঙ্গা থানা বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক হেদায়েতুল ইসলাম আইয়ুব,থানা যুবদলের সদস্য সচিব শাহিন রেজা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ রফিকুল ইসলাম রফিক, রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সাবান,সাবেক সম্পাদক শফিকুল ইসলাম সাকের,যুবদলের সাবেক সভাপতি আব্দুল আলীম, ছাত্রনেতা এম আরিফুল ইসলাম সহ বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল,মহিলাদল ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীগণ।