জয়পুরহাট - ২ আসনে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যের মনোনয়ন প্রত্যাহার

  • আপলোড সময় : ২০ জানুয়ারী ২০২৬, সকাল ৮:৫৪ সময়
  • আপডেট সময় : ২০ জানুয়ারী ২০২৬, সকাল ৮:৫৪ সময়
জয়পুরহাট - ২ আসনে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যের মনোনয়ন প্রত্যাহার



সেলিম রেজা, জয়পুরহাট প্রতিনিধিঃ

সংসদ নির্বাচনে জয়পুরহাট - ২ আসনের মনোনয়ন প্রত্যাহার করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।


সোমবার ( ১৯ জানুয়ারি ) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে স্বশরীরে উপস্থিত হয়ে  লিখিত আবেদনের মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহার করেন। 


প্রার্থিতা প্রত্যাহার শেষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলেন, দলের প্রতি অনুগত্য হয়ে ও কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি। আরো জানাচ্ছি কালাই - ক্ষেতলাল - আক্কেলপুর উপজেলার আমার নির্বাচনী আসনের সাধারণ ভোটারদেরকে আসছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানাচ্ছি।


উল্লেখ্য যে, জয়পুরহাট -২ আসন কালাই - ক্ষেতলাল  আক্কেলপুর নির্বাচনী আসনে তিনি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী ছিলেন। পরবর্তীতে মনোনয়ন না পেলে স্বতন্ত্র হিসেবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। পরে কেন্দ্রীয় সিদ্ধান্ত ও দলীয় অনুগত্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার তার মনোনয়ন প্রত্যাহার করে নেন।






কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ