উল্লাপাড়া প্রতিনিধি মোঃ এনামুল হক
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বোরো সুপার হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়। ২০২৫–২৬ অর্থবছরে উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রবি মৌসুমে এই বীজ বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
বুধবার (১৭ই ডিসেম্বর ) উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজের প্যাকেট তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো:আব্দুল ওয়াদুদ বগুড়া অঞ্চল, বগুড়া।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা শারমিন আক্তার রিমার সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ এ কে এম মনজুরে মাওলা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী'সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উল্লাপাড়া উপজেলায় মোট ৯০০ জন কৃষকের মাঝে ২ কেজি করে SL- 8H বোরো হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়।

নিউজ ডেস্ক,অনলাইন