সলঙ্গায় শাহীন স্কুলে হ্যাপি চিলড্রেনস ডে সম্পন্ন, উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ২ ডিসেম্বর ২০২৫, দুপুর ১০:৪২ সময়
  • আপডেট সময় : ২ ডিসেম্বর ২০২৫, দুপুর ১০:৪২ সময়
সলঙ্গায় শাহীন স্কুলে হ্যাপি চিলড্রেনস ডে সম্পন্ন, উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা



মোঃ আখতার হোসেন হিরন :


দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান 'শাহীন শিক্ষা পরিবার' সিরাজগঞ্জের সলঙ্গা শাহীন স্কুল ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সরব উপস্থিতিতে অত্যান্ত আনন্দঘন পরিবেশে হ্যাপি চিলড্রেনস ডে সম্পন্ন হয়েছে। আজ সোমবার প্রতিষ্ঠানটির সলঙ্গা শাখা ক্যাম্পাসে এ চিলড্রেনস ডে সম্পন্ন হয়। 


হ্যাপি চিলড্রেনস ডে উপলক্ষে বিশালাকার কেক,শিক্ষনীয় নানা রকম ব্যানার,ফেস্টুন আর নানা রঙের বেলুন দিয়ে পুরো ক্যাম্পাস সাজানো হয়। দীর্ঘ ১ বছর পর আবারও হ্যাপি চিলড্রেনস ডে পার্টি করতে পারায় উচ্ছ্বাসিত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। 


প্রসঙ্গত, দেশের শীর্ষস্থানীয় 'শাহীন শিক্ষা পরিবার' সারা দেশের ন্যায় সলঙ্গা শাখায় স্কুল ও ক্যাডেট কোচিং পরিচালনা করে আসছে। নৈতিকতা ও প্রযুক্তিগত শিক্ষার সমন্বয়ে সবোর্চ্চ গুণগত শিক্ষা নিশ্চিতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। সারাদেশের শাহীন স্কুল ও ক্যাডেট কোচিং থেকে এ পর্যন্ত হাজার হাজার শিক্ষার্থী ক্যাডেট পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়ে স্বগর্বে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। 


প্রতিষ্ঠানটি সলঙ্গাতে এবছর আরও একটি দ্বিতীয় শাখায় স্কুল ও ক্যাডেট কোচিং পরিচালনা শুরু করেছে এবং ভবিষ্যতে ধাপে ধাপে সলঙ্গা অঞ্চলের আশেপাশে পর্যায়ক্রমে তাদের শিক্ষা কার্যক্রম সম্প্রচারের পরিকল্পনা রয়েছে বলে জানালেন শাহীন স্কুল,সলঙ্গা  শাখার পরিচালক মো.আব্দুস সামাদ ও রাকিব হোসেন।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ