রাজবাড়ির রসুলপুরে শুরু হলো তিনদিন ব্যাপি ঐতিহাসিক মাহ্ফিল

  • আপলোড সময় : ২১ নভেম্বর ২০২৫, দুপুর ১১:৫০ সময়
  • আপডেট সময় : ২১ নভেম্বর ২০২৫, দুপুর ১১:৫০ সময়
রাজবাড়ির রসুলপুরে শুরু হলো তিনদিন ব্যাপি ঐতিহাসিক মাহ্ফিল



আলিমুজ্জামান বাবু, রাজবাড়ি জেলা (প্রতিনিধি)।

রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার রসুলপুর দাওরা হাদিস মাদরাসায় ২০ নভেম্বর বৃহঃবার বাদ যোহর উদ্ভোধনী দোয়ার মাধ্যমে শুরু হলো তিনদিন ব্যাপি বাৎসরিক ওয়াজ মাহ্ফিল ও হালকায়ে জিকির।


উদ্ভোধনী বয়ান ও দোয়া পরিচালনা করেন, মাহ্ফিল এর সার্বিক পরিচালক, বাংলাদেশ জমিয়াচ্ছালেকীনের সম্মানিত আমিরুল উমারা রসুলপুর দাওরা হাদিস মাদরাসার সুযোগ্য মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা শরিফ মাসুম বিল্লাহ নেছারী পীর সাহেব রসুলপুরী দাঃ বাঃ।


তিনি প্রথমেই মরহুম আল্লামা আবাদুল মতিন নেছারী পীর সাহেব রসুলপুরী রহঃ এর স্মৃতি স্বরন করেন। তাঁর কৃতিত্ব তুলে ধরেন এবং দোয়া কামনা করেন।


সারাদেশ থেকে আগত লক্ষ জনতাকে দিকনির্দেশনা প্রদান করে মুসলিম উম্মাহ ও দেশ ও জাতীর জন্য দোয়া করেন।

শেষ পর্যন্ত সকলকে ধৈর্যের সাথে অবস্থানের অনুরোধ করেন।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ