উল্লাপাড়ায় চৌকিদাহ ব্রিজ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৫, দুপুর ২:৩০ সময়
  • আপডেট সময় : ১২ নভেম্বর ২০২৫, দুপুর ২:৩০ সময়
উল্লাপাড়ায় চৌকিদাহ ব্রিজ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার



উল্লাপাড়া প্রতিনিধি মো এনামুল হক


সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চৌকিদাহ ব্রিজ এলাকা থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


১২ নভেম্বর মঙ্গলবার সকালে ঢাকা–পাবনা মহাসড়কের চৌকিদাহ ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তিনি আরও বলেন, নিহতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করতে হবে।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ