মেরাজুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি।
সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ফারুক হোসেন মহোদয় এর তথ্য ও দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ একরামুল হোসাইন, পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ)/মোঃ নাজমুল হক, বিপিএম, জেলা গোয়েন্দা শাখা এর নের্তৃত্বে সঙ্গীয় ডিবির অফিসার ও ফোর্সসহ এনায়েতপুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করেন।
বিশেষ অভিযান পরিচালনাকালে ২৯/১০/২০২৫ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, এনায়েতপুর থানাধীন সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের অন্তর্গত এনায়েতপুর বেড়ীবাধ ঘাট সংলগ্ন সার কারখানার সামনে পাকা রাস্তার পার্শ্বে কতিপয় মাদক কারবারি নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে একই তারিখ ১১.০০ ঘটিকার সময় ঘটনাস্থলে উপস্থিত হলে মাদক কারবারিয়া ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ৪ জন মাদক কারবারিকে আটক করেন আটককৃত আসামী ১। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন চড় কাপনা গ্রামের মোঃ রইচ উদ্দিনের ছেলে মোঃ শাহজাহান আলী (৪৫)২। কুড়িগ্রাম থানার অষ্টোআশিরচর গ্রামের মোঃ জালাল উদ্দীন ছেলে মোঃ শহর আলি (৩২) ৩। কুড়িগ্রাম থানাধীন ভগবতীপুর গ্রামের মৃত্যু হাসেন আলির ছেলে মোঃ আব্দুল মালেক (৫৬) ৪। সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানাধীন তেবাড়িয়াচড় গ্রামের মোঃ মৃত্যু খবির উদ্দিন ছেলে মোঃ মোজাম্মেল সরকারসহ সর্বমোট ২০(বিশ) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজ ডেস্ক,অনলাইন