জয়পুরহাটে মোটর শ্রমিক সদস্যদের মারপিট করে অটো শ্রমিকরা

  • আপলোড সময় : ২৭ অক্টোবর ২০২৫, রাত ৯:৫১ সময়
  • আপডেট সময় : ২৭ অক্টোবর ২০২৫, রাত ৯:৫১ সময়
জয়পুরহাটে মোটর শ্রমিক সদস্যদের মারপিট করে অটো শ্রমিকরা



সেলিম রেজা, জয়পুরহাট প্রতিনিধিঃ শহরের জিরো পয়েন্ট বাস শ্রমিকদের সড়ক অবরোধ। প্রায় দুই ঘন্টা পর পুলিশের আম্বাসে আপাতত যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। 

আজ সোমবার ২৭ অক্টোবর সকাল পৌনে ৯টার দিকে শহরের জিরো পাঁচুর মোড়ে মন্দিরের সামনে বাসে যাত্রী উঠানোকে কেন্দ্র করে বাস শ্রমিকদের মারপিট করে অটো চালকরা, পরে সড়ক অবরোধ শুরু করে বাস শ্রমিকরা।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে জয়পুরহাট বাস টার্মনাল থেকে ছেড়ে আসা হিলিগামী একটি যাত্রীবাহী বাস শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে সকাল পৌনে ৯টার দিকে পৌঁছে। এসময় পাঁচবিবিগামী নারী যাত্রী বাসে উঠে। এসময় সেখানে দাড়িয়ে থাকা অটো চালক বাসটিকে ব্যারিকেড দিয়ে থামিয়ে অন্যান্য অটোচালকরা একত্রিত হয়ে বাসের চালক ও সুপারভাইজার ও হেলপারকে মারধর করে। এ খবর পেয়ে মোটর শ্রমিকরা জানতে পেরে পাঁচুর মোড়ে এসে গাড়ি দিয়ে অবরোধ করে অটো চালকদের বিচারের দাবীতে বিক্ষোভ করে। এসময় সড়কে আটকা পড়ে শত শত যানবাহন আটকে পড়লে চরম ভোগান্তিতে পরে যাত্রী সাধারণ ও সাধারণ মানুষ। খবর পেয়ে জয়পুরহাট সদর থানা ও ট্রাফিক পুলিশ এসে  ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক করে। পরে প্রায় দুই ঘন্টা পর পুলিশের আশ্বাসে যানবাহন চলাচল আপাতত স্বাভাবিক রয়েছে। বর্তমানে পরবর্তী কর্মসুচী নিয়ে বাস মালিক ও শ্রমিকরা আলোচনায় বসছে। আলোচনা শেষে তারা জানাই প্রশাসন তিন দিনের সময় নিয়েছে সমস্যার সমাধানের। 

এসময় উপস্থিত ছিলেন ওয়াহেদ সাধারণ সম্পাদক বাস-মিনিবাস মালিক গ্রুপ জয়পুরহাট জেলা, উম্মত আলী হিম্মত, সাধারণ সম্পাদক, মোটর শ্রমিক ইউনিয়ন, ইকবাল হোসেন ভারপ্রাপ্ত সভাপতি, গোলাম মর্তুজা শিপলু সহ-সভাপতি জেলা মটরশ্রমিক ইউনিয়ন, এম এ হেলাল দপ্তর সম্পাদক, পারভেজ সমাজকল্যাণ সম্পাদক, রফিকুল ইসলাম, মীর শহিদ ফরহাদ কার্যকারী সদস্য জেলা মটরশ্রমিক ইউনিয়ন জয়পুরহাট, শ্রমিক নেতা মাহাবুল আলম কলম সহ আরও অনেকে। 







কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ