উল্লাপাড়ায় শহীদ মিনারে সামনে ডা: সাইফুল ইসলাম হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

  • আপলোড সময় : ২০ অক্টোবর ২০২৫, রাত ৮:৩৬ সময়
  • আপডেট সময় : ২০ অক্টোবর ২০২৫, রাত ৮:৩৬ সময়
উল্লাপাড়ায় শহীদ মিনারে সামনে ডা: সাইফুল ইসলাম হত্যার বিচারের দাবীতে মানববন্ধন


মোঃ এনামুল হক 

 উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডা: সাইফুল ইসলাম হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২০ অক্টোবর)  বিকেলে উল্লাপাড়া শহীদ মিনারের সামনে শহীদ সাইফুল ইসলাম এর পরিবারের সদস্যবৃন্দ ও আলিগ্রামের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি  অনুষ্ঠিত হয়।


শহীদ সাইফুল ইসলামের ভাই আলহাজ্ব মোস্তাক আহমেদের সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উল্লাপাড়া উপজেলা শাখার আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলি, উপজেলা জামায়াতের সাবেক আমির ড. মাওলানা নজরুল ইসলাম,  উপজেলা জামায়াতের সেক্রেটারি মো: খায়রুল ইসলাম, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল বারী,  শহীদ সাইফুল ইসলামের ভাই আলহাজ্ব শফিকুল ইসলাম,  ছোট ছেলে ইলিয়াস সুলতান রাসু, উপজেলা ছাত্রদলের আহবায়ক রিয়াসাদ করিম নয়ন, আলিগ্রামের বিশিষ্ট আলেম আবু সাইদ ও আবুল কালাম আজাদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। 


বক্তারা বলেন, ২০০৯ সালের ২৯ এপ্রিল আওয়ামী সন্ত্রাসীদের আঘাতে শহীদ হন ডা: সাইফুল ইসলাম। ২০০৮ সালের নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে গয়হাট্টা এলাকায় ব্যাপক ভুমিকা রেখেছেন। অনেক হুমকি ধামকি দিয়েও ডা: সাইফুল ইসলামকে দমিয়ে রাখতে পারেনি। হায়েনারা এতোটাই অসভ্য ছিল যে মানুষের পায়খানা তার চেম্বারের সামনে, দরজা ও তালায় ঝুলিয়ে রাখতো। 

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই ডা: সাইফুল ইসলামকে নির্নমভাবে কুপিয়ে হত্যা করে। পরিবারের পক্ষ থেকে মামলা করলে ততকালীন এমপি শফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান জাহিদুর ইসলাম ও উপজেলা ভাইস চেয়ারম্যান খলিলুর রহমান শহীদ সাইফুল ইসলামের পরিবারের সদস্যদেরকে বিভিন্ন ভাবে হুমকি দেয় এবং মামলা করলে সাইফুল ইসলামের মতোই পরিনতি হবে বলেও হুশিয়ারী করে। যার কারণে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে নিহতের পরিবার।


বক্তারা আরও বলেন, ডা: সাইফুল ইসলাম  ছিলেন অত্র এলাকার সুনামধন্য পল্লী চিকিৎসক। বিনা  পয়সায় অনেক গরীব অসহায় মানুষের সেবা করেছেন। অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মাধ্যমে উন্নয়ন মূলক কাজ করেছেন। একজন নিরহংকার, সদাহাস্যজ্বল মানুষ ছিলেন। যে কোন ব্যক্তির বিপদে আপদে পাশে থাকতেন।

এতো জনপ্রিয়তার কারণেই আওয়ামী লীগের সন্ত্রাসীর সহ্য করতে না পেরে তাঁকে কুপিয়ে হত্যা করেছে। ঘাতকেরা এখনো বাহিরে ঘোরাঘুরি করছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এ হত্যাকান্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের অতিদ্রুত  গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ