উল্লাপাড়া (প্রতিনিধি) মোঃ এনামুল হক
সিরাজগঞ্জ উল্লাপাড়া নগর কয়ড়া কবরস্থান থেকে ৭ টি কঙ্কাল চুরি হয়েছে স্থানীয় বাসিন্দা মোঃ লিটন মিয়া জানায় প্রত্যেক সপ্তাহে শুক্রবার ফজর নামাজ পড়ার পড়ে গ্রামের আলেম-ওলামা ময় মুরুব্বী সবাই মিলে কবরস্থান জিয়ারত করতে যায় তারই ধারাবাহিকতায় ২২/০৮/২৫ তারিখে রোজ শুক্রবার সকালে কবরস্থান জিয়ারত করতে গিয়ে দেখতে পাই কবরস্থানের বাঁশের বেড়া কাটা কবরস্থানের ভিতরে গিয়ে দেখতে পাই মাটি সরানো সবাই মিলে মাটি সরিয়ে দেখি কবরের ভিতরে কঙ্কাল নেই কবরস্থান থেকে যে সকল মৃত ব্যক্তির কঙ্কাল চুরি হয়েছেন তারা হলেন কৃষ্টপুর কয়ড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিন মন্ডল মৃত হারুন অর রশিদ মৃত রুবেল সরকার কয়রা চকপাড়া গ্রামের মৃত মনু সরকার মৃত রহমত সরকার মৃত সানোয়ার শেখ মৃত নুরজাহান খাতুন কবরস্থান এর সহ-সভাপতি নাজিমউদ্দিন জানায় এই ঘটনা আগে কখন হয়নি কবরস্থানের ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়লে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার রাকিবুল হাসান দ্রুত কবরস্থানটি পরিদর্শন করেন তিনি বলেন ঘটনার সাথে যারাই জড়িত তাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজ ডেস্ক,অনলাইন