উল্লাপাড়া প্রতিনিধি মোঃ এনামুল হক
সিরাজগঞ্জ উল্লাপাড়া রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবক নিহত হয়েছে মঙ্গলবার দিবা গত রাত্রিতে ১২ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আাসা পঞ্চগড় গামী ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। উল্লাপাড়া রেলস্টেশনের মাস্টার মোঃ মাসুম খান জানান ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি যখন উল্লাপাড়া স্টেশন পার হচ্ছিল তখন মনে হয় ট্রেনের দরজায় ঝুলে থাকা যুবকটি উল্লাপাড়া রেলওয়ের ফুট ওভার ব্রিজের খুটির সাথে বাড়ি খেয়ে পড়ে ট্রেনে কাটা পড়ে তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি বুধবার সকালে সিরাজগঞ্জ জিপিআর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

নিউজ ডেস্ক,অনলাইন