স্টাফ রিপোর্টার মোঃ এনামুল হক
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের দাখিল পরীক্ষায় উল্লাপাড়া উপজেলার এলংজানি দাখিল মাদ্রাসায় একজনও পরীক্ষায় পাস করেনি। এ বছর এখান থেকে ১৪ জন পরীক্ষা দিয়েছিল। গত বছর ২০২৪ সালের দাখিল পরীক্ষাতেও এই মাদ্রাসা থেকে কেউ পাস করেনি। গতবছর এখান থেকে পরীক্ষা দিয়েছিল ১০ জন।
এলংজানি দাখিল মাদ্রাসার সুপার শাহাদত হোসেন জানান, বিগত ২ বছরে দাখিল শ্রেণির অধিকাংশই ছিল পিছিয়ে পড়া ছাত্র ছাত্রী। এরা গরীব পরিবারের সন্তান হওয়ায় এদেরকে পড়ালেখার পাশাপাশি বাবার সঙ্গে মাঠেও কাজ করতে হয়। এ সব কারণে লেখাপড়ায় এরা খুবই দুর্বল ছিল। মাদ্রাসা থেকে নিয়মিত ক্লাসে উপস্থিতির চেষ্টা করা হলেও ছাত্র ছাত্রীরা মাদ্রাসায় আসে না। ফলে তার শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফলে ধ্বস নেমেছে।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সঙ্গে যোগাযোগ করলে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মোসলেম উদ্দিন জানান, বিগত বছরগুলোতে এলংজানি মাদ্রাসায় পরিদর্শনে গেলে সেখানে বেশির ছাত্র ছাত্রী অনুপুস্থি পেয়েছেন। শতভাগ শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ কে বার বার তাগিদ দেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক,অনলাইন