সেরাজুল ইসলাম ( মেরাজ) ভ্রাম্যমাণ প্রতিনিধি :
সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ফারুক হোসেন মহোদয় এর তথ্য ও দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ একরামুল হোসাইন, পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ)/ মোঃ নাজমুল হক, বিপিএম, জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ এর নের্তৃত্বে সঙ্গীয় ডিবির অফিসার ও ফোর্সসহ সিরাজগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে ০৯/০৫/২০২৫ সকাল ০৯.৫০ ঘটিকায় সিরাজগঞ্জ থানাধীন সয়দাবাদ ইউনিয়নের অন্তর্গত সদানন্দপুর গ্রামস্থ মিয়াবাড়ী মার্কেটের সামনে পাকা রাস্তার পার্শ্বে ০১ জন ব্যক্তি নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে অবস্থান করাকালে মাদক কারবারি আসামী মোঃ মিলন সেখ (২২), পিতা-মোঃ রইচ উদ্দিন, সাং-সরাইচন্ডি পূর্বপাড়া, থানা ও জেলা-সিরাজগঞ্জকে আটকপূর্বক তল্লাশি করে তার নিকট হতে ০২(দুই) হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজ ডেস্ক,অনলাইন