উল্লাপাড়ায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সাংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ১১ এপ্রিল ২০২৫, দুপুর ৪:১৬ সময়
  • আপডেট সময় : ১১ এপ্রিল ২০২৫, দুপুর ৪:১৬ সময়
উল্লাপাড়ায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সাংবাদ সম্মেলন



বায়েজিদ হোসেন, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবৈধ ভাবে দখলকৃত জমি আওয়ামীলীগ পরিবারের হাত থেকে রক্ষা করতে গিয়ে যড়যন্ত্রে শিকার হয়েছেন এমন দাবি করে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল নেতা সাইফ পাভেল। 


বৃহস্পতিবার বিকেলে উল্লাপাড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সদ্য বহিস্কৃত ছাত্রদল নেতা সাইফ পাভেল জানান, বিগত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার তার নামে ৮ টি মিথ্যা মামলা দিয়েছিল। কথিত সাংবাদিক রাহিদ রনি তার মামা উল্লাপাড়া পৌর মেয়রের সন্ত্রাসী বাহিনী দিয়ে তাদের (পাভেলদের) জমি ১০ বছর আগে দখলে নেয় বলে তার দাবি। তিনি দখলদার রাহিদ রনির বিরুদ্ধে কোন প্রতিবাদ করতে পারেনি তার নামে রাহিদ রনি মিথ্যা মামলা দিয়েছে। ৫ আগষ্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেই দখলকৃত জমি তারা উদ্ধার করেছে, জমিটির বৈধ কাগজপত্র রয়েছে। কিন্তু রাহিদ রনি ফেসবুকে অপপ্রচার করে বলেছে জমিটি তাদের। এর তীব্র নিন্দা জানায় তিনি। সেই অপপ্রচারে পর ছাত্রদল থেকে তাকে বহিষ্কার করা হয়।  ছাত্রদলের এমন সিন্ধান্তে তিনি হতাশ হয়েছেন বলেও জানান। তিনি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মাধ্যমে কেন্দ্রীয় ছাত্রদল কে তদন্তের মাধ্যমে সিন্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন এবং তিনি তার প্রতি অন্যায়ের বিচার দাবি করেন। 


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবির হোসেন, সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের সভাপতি রিফাত হোসেন, পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান সিদ্দিকী, ছাত্রদল নেতা পারভেজ সহ প্রমূখ।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ