মোঃ জাকারিয়া মাসুদ, নাটোর জেলা প্রতিনিধি
নাটোরের সিংড়ায় বাংলাদেশ জমিয়াতুচ্ছালেকীন সিংড়া পৌরসভা শাখা, সিংড়া, নাটোর এর আয়োজনে সিংড়া বাসস্ট্যান্ড জামে মসজিদে, সংগঠনের পৌর আমির মোঃ আবু বকর সিদ্দীক, প্রভাষক, কুরিপাকিয়া ফাজিল মাদরাসা।এর সভাপতিত্বে, ২৩ মার্চ ২০২৫ ই রোজ রবিবার ইফতার পুর্ব দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলে ফিলিস্তিনি নিপিড়িত মুসলমানদের জন্য দোয়া করেন এবং বাংলাদেশ জমিয়াতুচ্ছালেকীন এর প্রতিষ্ঠাতা আমিরুল উমারা আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল মতিন নেছারী রহঃ এর কথা স্বরন করে দোয়া করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, প্রফেসর আব্দুল কাইয়ুম, উপদেষ্টা, নাটোর জেলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক মোল্লা মোঃ এমরান আলী রানা, সভাপতি হিলফুল ফুজুল বাংলাদেশ।
দোয়া পরিচালনা করেন, মুফতি জাকারিয়া মাসউদ, উপজেলা আমির, বাংলাদেশ জমিয়াতুচ্ছালেকীন, সিংড়া, নাটোর।

নিউজ ডেস্ক,অনলাইন