বোর্ড পরীক্ষায় সাফল্য অর্জন---- চড়িয়া মধ্যপাড়া মাদ্রাসায় জিপিএ ৫ সহ শতভাগ পাশ

  • আপলোড সময় : ১৫ জানুয়ারী ২০২৫, দুপুর ৪:৪ সময়
  • আপডেট সময় : ১৫ জানুয়ারী ২০২৫, দুপুর ৪:৪ সময়
বোর্ড পরীক্ষায় সাফল্য অর্জন----  চড়িয়া মধ্যপাড়া মাদ্রাসায় জিপিএ ৫ সহ শতভাগ পাশ



মোঃ আখতার হোসেন হিরন :

সিরাজগঞ্জের সলঙ্গায় চড়িয়া মধ্যপাড়া দারুল কোরআন কওমী হাফিজিয়া মাদ্রাসা থেকে নূরানী তা'লিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ কর্তৃক কেন্দ্রীয় সনদ পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের পরীক্ষার ফলাফল পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন হাফেজ মাও: মুফতি আব্দুর রউফ সাহেব, সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলা শাখা।

এসময় আরও উপস্থিত ছিলেন মাও: ইয়াহিয়া সাহেব,মাও: আব্দুল মান্নান সাহেব, মাও: মোফাসসের আলম,হাফেজ মাও: হাফিজুর রহমান,হাফেজ মাও: মোজাফফর হোসাইন। 

অত্র মাদ্রাসার মুহতামিম হাফেজ মাও: ইমরান হোসাইন সিরাজী এ প্রতিনিধিকে জানান,আমাদের মাদ্রাসা থেকে এ বছর কেন্দ্রীয় সনদ পরীক্ষায় ১০জন ছাত্রছাত্রী অংশ গ্রহণ করে ৩জন জিপিএ ৫সহ বাকি ৭জন এ গ্রেডে সাফল্য অর্জন করেছে।

প্রতিষ্ঠানের এমন সাফল্য অর্জন করাতে ছাত্রছাত্রী অভিভাবক/অভিভাবিকাসহ এলাকার লোকজন মাদ্রাসা শিক্ষকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ