মোঃ আখতার হোসেন হিরন :
সিরাজগঞ্জের সলঙ্গায় ডিগ্রী কলেজের পূর্ব পার্শ্বে ১১ জানুয়ারি শনিবার সকালে রাহিলা রহিমা মহিলা মাদ্রাসা এন্ড নূরানী শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। ইহকাল ও পরকালীন জীবনের চূড়ান্ত সাফল্য অর্জনের জন্য আদর্শ মুসলিম ও সুনাগরিক তৈরির দৃঢ় প্রত্যয়ে কোরআন ও হাদীসের আলোকে সরকারি নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে বাস্তব ভিত্তিক পাঠ্যক্রম,বিজ্ঞান, প্রযুক্তি গত শিক্ষা দান পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ সাধন করে বাস্তব জীবনে ইসলামী সংস্কৃতি অনুসরণ ও মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করাই অত্র প্রতিষ্ঠানের লক্ষ ও উদ্দেশ্য।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আলহাজ্ব মাওঃ আবু ইউসুফ এর সভাপতিত্বে পল্লী চিকিৎসক আলহাজ উদ্দিন এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে প্রতিষ্ঠানের সার্বিক দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন
ক্বারী আব্দুর রহমান সাহেব,মাও: তাজউদ্দিন ফিরোজী সাহেব,সলঙ্গা মডেল প্রেসক্লাবের সভাপতি মাও : আশরাফুল ইসলাম মাস্টার সহ মাদ্রাসা পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ,শিক্ষক রওশনুল হাসান।
এসময় আরও উপস্থিত ছিলেন ফারুক হোসেন সহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ এবং অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

নিউজ ডেস্ক,অনলাইন