সলঙ্গায় ড্রাইভারসহ চোরাই ট্রাক উদ্ধার

  • আপলোড সময় : ২০ ডিসেম্বর ২০২৪, বিকাল ৭:৫৬ সময়
  • আপডেট সময় : ২০ ডিসেম্বর ২০২৪, বিকাল ৭:৫৬ সময়
সলঙ্গায় ড্রাইভারসহ চোরাই ট্রাক উদ্ধার


মোঃ আখতার হোসেন হিরন :

সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় কুমিল্লা থেকে চুরি যাওয়া একটি ট্রাক উদ্ধার করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। গতকাল সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল মায়ের আঁচল হোটেলের সামনে থেকে ড্রাইভার রানাসহ ট্রাকটি উদ্ধার করা হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ শুক্রবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় তিনি জানান,গত ১৭ ডিসেম্বর সিলেট থেকে একটি কোম্পানির মাধ্যমে পাথর নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে উদ্ধারকৃত ট্রাকটি রওনা হয় এবং গত ১৮ ডিসেম্বর বিকেলের দিকে কুমিল্লা ইপিজেডে মালামাল আনলোড করে নগদ ৬২ হাজার টাকা নিয়ে (গাড়ীর ড্রাইভার) চট্টগ্রামের উদ্দেশ্য কুমিল্লা হইতে রওনা হয়। এরপর হইতে ড্রাইভারের মোবাইল বন্ধ পাওয়া যায়। গাড়ীটির কোন সন্ধান না পাওয়ায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার তালুক মদাতী গ্রামের মৃত আঃ সামাদ এর ছেলে (গাড়ীর মালিক) মশিউর রহমান (৩৮) কুমিল্লার সদর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ করার পর কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ গাড়িটি হাটিকুমরুল হাইওয়ে থানা এলাকায় অবস্থান করেছে বলে পুলিশকে অবহিত করে দ্রুত উদ্ধার করার অনুরোধ করেন। ট্রাকটির রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-২৪-২৪৯১। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি সহ অফিসার ফোর্স নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে সলঙ্গার হাটিকুমরুল ইউনিয়নের মায়ের দোয়া হোটেলের সামনে অভিযান পরিচালনা করে গাড়ীর ড্রাইভার রানা মিয়া কে আটক সহ ট্রাকটি উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় নিয়ে এসে বিষয়টি পুলিশ সুপারকে জানায়।

আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ট্রাকটি চুরির উদ্দেশ্যে এ কাজটি করেছে। আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ