শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরের হাবিবুল্লাহ নগর ইউনিয়নের নগড়ডলায় অবস্থিত কুমিরগোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব বন্ধুদের বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কুমিরগোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব দলের আয়োজনে বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে
ইউনিট লিডার ইসমাইল হোসেন এর তত্বাবধানে ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আখতার জাহানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মুরাদুজ্জামান, স্কাউটার মোঃ খালেকুজ্জামান(এলটি), সহকারি শিক্ষা অফিসার মোঃ মাযহারুল ইসলাম, ইউনিসেফ শাহজাদপুর উপজেলা সমন্নয়ক আব্দুল হালিম, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বায়েজিদ হোসেন, কাজী শওকত সহ আরো অনেকে।
আলোচনা শেষে কাব বন্ধুদের সম্মাননা স্মারক এবং বিদায়ীদের সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।

নিউজ ডেস্ক,অনলাইন