সেরাজুল ইসলাম ( মেরাজ) ভ্রাম্যমান প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ ফারুক হোসেন মহোদয় এর তথ্য ও দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ একরামুল হোসাইন এর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ)/মোঃ নাজমুল হক, বিপিএম এর নের্তৃত্বে সঙ্গীয় ও ফোর্সসহ সলঙ্গা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান চলাকালে ০৬/১২/২০২৪ দুপুর ১১.৫০ ঘটিকার সময় সলঙ্গা থানাধীন রামারচর গ্রামস্থ রয়েল রুপালি হোটেলের দক্ষিণ পার্শ্বে মুন্নি স্টোরের সামনে হইতে একজন মাদ্রক কারবাড়ি কে আটক করেন আটককৃত আসামী ১. কুষ্টিয়া থানাধীন হাট শহরপুর গ্রামের মশকার আলীর ছেলে মোঃ হেলাল উদ্দিন লাল ( ৪২) তার হাতে থাকা মশারির ভিতর হতে ১৬০০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

নিউজ ডেস্ক,অনলাইন