শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
রইচ উদ্দিন (৬৫) নামের এক মুদি দোকানি নিখোঁজের ১৫দিন পর তার লাশ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ।
নিহতের পরিবার ও শাহজাদপুর থানা সুত্রে জানা গেছে,শাহজাদপুরের কাংলাকান্দা নতুন পাড়া গ্রামের ওমর আলী ফকিরের ছেলে রইচ উদ্দিন ফকির গত ৩ নভেম্বর শাহজাদপুর পৌর এলাকার নলুয়া বটতলার তার মুদি দোকান থেকে নিখোঁজ হন। এর পর গত ১৮ নভেম্বর রইচ উদ্দিনের দোকানের পাশে সোমবার বিকেলে প্রতিবেশী তাহেজ ফকির বন কাটতে গিয়ে খালের মধ্যে অর্ধগলিত একটি লাশ দেখতে পান। প্রতিবেশীদের খবর দিলে খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। শাহজাদপুর থানার ওসি মোঃ আছলাম আলী জানান, হাতের ৬ আঙুল দেখে লাশটি রইচ উদ্দিনের বলে দাবি করেছেন রইচ উদ্দিনের পরিবার। গতকাল মঙ্গলবার লাশ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে।নিহতের পুত্র দুলাল নিজে বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। ##

নিউজ ডেস্ক,অনলাইন