শাহজাদপুরে অজ্ঞান করে দুর্ধর্ষ চুরির ঘটনায় মালামাল সহ ৪ জন গ্রেফতার

  • আপলোড সময় : ১৪ নভেম্বর ২০২৪, দুপুর ১২:৮ সময়
  • আপডেট সময় : ১৪ নভেম্বর ২০২৪, দুপুর ১২:৮ সময়
শাহজাদপুরে অজ্ঞান করে দুর্ধর্ষ চুরির ঘটনায় মালামাল সহ ৪ জন গ্রেফতার

 


শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ


সিরাজগঞ্জ শাহজাদপুর দূর্ধর্ষ চুরির ঘটনায় ০৪ জন গ্রেফতার।


অজ্ঞান করে ০৫ বাড়ীতে দূর্ধর্ষ চুরির ঘটনায় ০৪ জন গ্রেফতার, চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি ও সিএনজি আটক এবং লুণ্ঠিত স্বর্ণ অলংকার ও মোবাইল উদ্ধার। 

শাহজদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নে পাল পাড়ায় হিন্দু কমিউনিটিতে অজ্ঞান করে ০৫ বাড়ীতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে অজ্ঞাতনামা চোরেরা খাদ্য দ্রব্যের মধ্যে নেশা জাতীয় দ্রব্য মিশ্রত করলে উক্ত খাদ্য দ্রব্য গ্রহণের ফলে বাড়ীর সকলেই অচেতন হয়ে পড়ে। সে সুযোগে অজ্ঞাতনামা চোরেরা উল্লেখিত ০৫টি বাড়ীর টিন কেটে দরজা ভেঙ্গে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটিয়ে নগদ টাকা, স্বর্ণ অলংকার ও মোবাইল ফোন লুণ্ঠন করে নিয়ে যায়। 

এ ঘটনার গৃহকর্তা শংকর পাল বাদী হয়ে থানায় মামলা করে।

উক্ত ঘটনার পর মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল এর সার্বিক সহযোগীতায় অফিসার ইনচার্জ শাহজাদপুর থানার নেতৃত্তে টিম শাহজাদপুর ঘটনার পর হতে ঘটনার সহিত জড়িত আসামিদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে গোপন ইন্টিলিজেন্স সংগ্রহসহ ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান অব্যাহত রাখে। 

গোপন ইন্টিলিজেন্স ও তথ্য প্রযুক্তির সহায়তায় অত্র মামলার ঘটনার সহিত প্রত্যক্ষভাবে জড়িত আসামি (১) মোঃ আল আমিন সরকার (৩৮) (২) মোঃ সাইদুল ইসলাম মদন (৩৮) (৩) মোঃ হামিদুল ইসলাম (৩৪), কে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদিসহ গ্রেফতার করা হয়।


পরবর্তীতে তাদের দেয়া তথ্য মতে আসামি (৪) শ্রীঃ পল্লব কুমার কর্মকার (৩৪)কে  গ্রেফতার করে তার দেয়া তথ্য ও সনাক্ত মতে তার নিজ দোকান হতে লুণ্ঠিত স্বর্ণ অলংকারের মধ্যে ০৫ ভরি ০২ আনা স্বর্ণ এবং ০৩ ভরি ০৮ আনা রূপা ঊদ্ধার করা হয়। 

শাহজাদপুর থানার ওসি মোঃ আছলাম আলী  জানান, 

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ