শাহজাদপুরে দূর্গাপুজার নিরাপত্তা নিশ্চিতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের মতবিনিময়

  • আপলোড সময় : ৯ অক্টোবর ২০২৪, রাত ৮:১০ সময়
  • আপডেট সময় : ৯ অক্টোবর ২০২৪, রাত ৮:১০ সময়
শাহজাদপুরে দূর্গাপুজার নিরাপত্তা নিশ্চিতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের মতবিনিময়

 


শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ 


সিরাজগঞ্জের শাহজাদপুরে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে সাংবাদিক ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে  উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দুপুরে জেলা বিএনপির উপদেষ্টা ডক্টর এম,এ মুহিতের শাহজাদপুরের খঞ্জনদিয়ার বাসভবনে 

 এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

 উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক  শাকিক চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদের পরিচালনায়  এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন হিরু,  সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম,  পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক নওশাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক  জাহিদুল ইসলাম জাহিদ,  পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক  বখতিয়ার ভুইয়া, যুগ্ম আহবায়ক আরাফাত আলী রবিউল,  উপজেলা  স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক   নাদিম আলী, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসীম সাহা বাণী, সাধারণ সম্পাদক বাসু দেব দত্ত  সহ আরো অনেকে। 

এসময় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করনে আলোচনা করা হয়। 




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ