মু, জাকারিয়া মাসউদ, নাটোর প্রতিনিধি।
নাটোরের সিংড়ায় ভারতের পুরোহিত রামগিরি মহারাজের ফাসীর দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ অক্টোবর জুমার নামাজের পরে সাধারন মুসলমান ও ওলামায়ে কেরামদের উদ্যোগে এ প্রতিবাদ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, নবীর ইজ্জতের উপর বারবার ভারত থেকেই অবমাননাকর মন্তব্য করা হয়। এবারও রামগিরি মহারাজ এমন কুরুচিপুর্ন মন্তব্য করে সারা বিশ্বের মুসলমানদের কলিজায় আঘাত করেছে।
এরপরও তার কোন শাস্তি নিশ্চিত করা হয়নি, বক্তারা বলেন আমরা নবীজীর অবমাননার বিচার রামগিরির ফাসী চাই।
এছাড়াও বিক্ষোভ কালে মুসল্লিরা বয়কট বয়কট ভারতীয় পন্য বয়কট এমন শ্লোগান দেন।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মুফতি আব্দুল্লাহ মাদানী, মুহতামিম হামিদিয়া মাদরাসা
মাওলানা আলী আকবার, খতিব সিংড়া কেন্দ্রীয় জামে মসজিদ।
মুফতি শাহাদাত, শিক্ষক দমদমা মাদরাসা, জনাব আমানুল্লাহ অধ্যক্ষ কলম ডিগ্রি কলেজ। জনাব সাদরুল উলা, আরবি প্রভাষক, শোলাকুড়া ইসঃ আলিম মাদরাসা, মুফতি সৈয়দ মোল্লা, ইমাম মডেল মসজিদ, মাওলানা খলিলুর রহমান, খতিব সিংগইন জামে মসজিদ।
মুফতি জাকারিয়া মাসউদ, খতিব চকসিংড়া শাহ্পাড়া জামে মসজিদ।
সাধারন মুসলমানদের স্বতফুর্ত উপস্থিতী লক্ষণীয় ছিল।

নিউজ ডেস্ক,অনলাইন