শাহজাদপুর ২১ রাউন্ড গুলিসহ তিনটি ওয়ান শুটার পাইপগান উদ্ধার

  • আপলোড সময় : ৯ সেপ্টেম্বর ২০২৪, বিকাল ৫:৭ সময়
  • আপডেট সময় : ৯ সেপ্টেম্বর ২০২৪, বিকাল ৫:৭ সময়
শাহজাদপুর ২১ রাউন্ড গুলিসহ তিনটি ওয়ান শুটার পাইপগান উদ্ধার



শাহজাদপুর  (সিরাজগঞ্জ) প্রতিনিধি:-

ভিন্ন ভিন্ন ঘর থেকে যৌথবাহিনির ও পুলিশের বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা  অভিযান চালিয়ে তিনটি ওয়ান শুটারগান (আগ্নেয়াস্ত্র) ও ২১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।  সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান শাহজাদপুর থানার  ওসি  মো: সবুজ রানা।


প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, যৌথবাহিনির অভিযানে  ৮ সেপ্টেম্বর গভির রাতে পারকোলা গুচ্ছগ্রাম মৃত মকবুল হোসেন এর ছেলে মোঃ নজরুল ইসলামের ঘর থেকে একটি পাটের বস্তার ভিতরে থেকে একটি সচল ওয়ান শুটার পাইপগান ও ০৬ রাউন্ড, মোঃ শফিকুল ইসলামের ছেলে শাহাদত হোসেনের ঘরের খাটের নিচ থেকে সাদা প্লাষ্টিকের বস্তার থেকে একটি সচল ওয়ান শুটার পাইপ গান ও ০৭ রাউন , মোঃ সোলেমান ফকিরের ছেলে মোঃ ছামাদ আলী ঘর থেকে একটি  ওয়ান শুটার পাইপগান ও ৬ রাউন্ড লিডবল কার্তুজ উদ্ধার  করে শাহজাদপুর থানা পুলিশ। 

 এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন শাহজাদপুর থানার ওসি সবুজ রানা। 




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ