র‌্যাব-১২ সদর কোম্পানি সিরাজগঞ্জ এর অভিযানে অভিনব কায়দায় ফলের ক্যারেটে মাদক পরিবহন কালে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ও মোটরসাইকেল জব্দ

  • আপলোড সময় : ৯ সেপ্টেম্বর ২০২৪, দুপুর ১০:১০ সময়
  • আপডেট সময় : ৯ সেপ্টেম্বর ২০২৪, দুপুর ১০:১০ সময়
র‌্যাব-১২ সদর কোম্পানি সিরাজগঞ্জ এর অভিযানে অভিনব কায়দায় ফলের ক্যারেটে মাদক পরিবহন কালে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ও মোটরসাইকেল জব্দ

বিজয় বিডি ৭১ ডেস্ক :

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

 

১।        এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় এবং র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় গত ০৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ দুপুর ১২.৩০ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানা সংলগ্ন গোলচত্তরের উত্তর পার্শ্বে রংপুর টু ঢাকাগামী হাইওয়ে মহাসড়কের উপর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় ফলের ক্যারেটে মাদক পরিবহন কালে ১৯৮ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য বহন ও ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল ও ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

২।        গ্রেফতারকৃত আসামি ১। মোঃ মিজানুর রহমান (২৭), পিতা-মোঃ বাবুল হোসেন, সাং-একান্নপুর, ইউনিয়ন-খোটসিঙ্গা, থানা-পীরগঞ্জ, জেলা-ঠাকুরগাঁও

 

৩।       প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল।

 

৪।        গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ