সেলিম রেজা,জয়পুরহাট প্রতিনিধিঃ ২১ আগষ্ট
জয়পুরহাটের কালাই উপজেলার মুন্সিপাড়া এলাকার ও কাকলী শিশু নিকেতনের ২য় শ্রেনীর ছাত্র ৭ বছরের শিশু শুভ হত্যা মামলায় ১ জনের মৃত্যুদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী রেজাউল করিম ফকির জয়পুরহাটের কালাই মুন্সিপাড়া এলাকার সাত্তার ফকিরের ছেলে।
মামলা সুত্রে জানা গেছে, গত ২০১৭ সালের ০৩ মার্চ কালাই উপজেলার মুন্সিপাড়া এলাকার আব্দুল গফুর তোতার পুত্র এবং কালাই কাকলী শিশু নিকেতনের ২য় শ্রেনীর ছাত্র ৭ বছরের শিশু শুভ বাড়ীর পার্শ্বে খেলতেছিল। সেখান থেকে সে নিখোঁজ হওয়ার পরে অনেক খোঁজাখুজির পর তাকে আর পাওয়া যায়নি।
পরে তাকে কিডন্যাপ করা হয়েছে বলে মোবাইলে জানানো হয়। পরদিন শিশু শুভর লাশ পাওয়া যায়। এ ঘটনায় শুভর পিতা বাদী হয়ে মামলা দায়ের করলে দীর্ঘ শুনানী শেষে আদালত এ রায় দেয়।
আদালত মৃত্যুদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বর্তমানে সে জেল হাজতে আছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর পিপি এ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডলসহ ৪ জন আর অন্যদিকে আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এটিএম মিজানুর রহমান।

নিউজ ডেস্ক,অনলাইন