১০(দশ) কেজি গাঁজাসহ জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ কর্তৃক ০২ জন মাদক কারবারি আটক

  • আপলোড সময় : ৬ জুলাই ২০২৪, দুপুর ১২:১৬ সময়
  • আপডেট সময় : ৬ জুলাই ২০২৪, দুপুর ১২:১৬ সময়
১০(দশ) কেজি গাঁজাসহ জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ কর্তৃক ০২ জন মাদক কারবারি আটক


 সেরাজুল ইসলাম( মেরাজ)    ভ্রাম্যমান প্রতিনিধিঃ

      সিরাজগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় এর তথ্য ও দিক নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম(বার), পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে, এসআই(নিঃ)/মোঃ নাজমুল হক, বিপিএম এর নের্তৃত্বে সঙ্গীয়  ও ফোর্সসহ সিরাজগঞ্জ থানা এলাকায়  বিশেষ অভিযান করাকালে ০৬/০৭/২০২৪ আনুমানিক সকাল ০৭.২০ ঘটিকার সময় ২ জন মাদক ব্যাবসায়ী কে আটক করেন আটককৃত আসামী কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন  চাকেরকুটি গ্রামের মৃত নজির হোসেনের ছেলে ১। মোঃ খোরশেদ আলম (৩৯),অপর জন  আসামী কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন চতলারপাড় গ্রামের মৃত নেকবর আলীর ছেলে ২। মোঃ জাহিদুল ইসলাম (২৭),হইতে সর্বমোট ১০(দশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃত আসামীর পিসি/পিআরঃ  আসামী মোঃ খোরশেদ আলম (৩৯) এর বিরুদ্ধে ০১টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।


গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ