সিরাজুল ইসলাম (মেরাজ)ভ্রাম্যমান প্রতিনিধি
সিরাজগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় এর তথ্য ও দিক নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম(বার), পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে, এসআই(নিঃ)/মোঃ নাজমুল হক, বিপিএম এর নের্তৃত্বে সঙ্গীয় ও ফোর্সসহ বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও চেকপোস্ট ডিউটি করাকালে ০৩/০৭/২০২৪ রাত্রী অনুমানিক 9.30 ঘটিকার সময় ঢাকা হইতে বগুড়াগামী একতা ট্রান্সপোর্ট নামক বাস তল্লাশী চালাইয়া দুই হাজার পিচ ইয়াবা টেবলেটসহ এক জন কে আটক করেন সিরাজগন্জ ডিবি পুলিশ। আটককৃত আসামী কাজিপুর থানাধীন আমন মেহান গ্রামের সাবান আলীর ছেলে মোঃ সেলিম রেজা(২৭) জেলা-সিরাজগঞ্জ এর হেফাজত হইতে সর্বমোট ২,০০০(দুই হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
গ্রেফতারকৃত আসামীর পিসি/পিআরঃ আসামী মোঃ সেলিম রেজা(২৭) এর বিরুদ্ধে ০১টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরন করেন।

নিউজ ডেস্ক,অনলাইন