রাজশাহীতে র‍্যাবের ঝটিকা অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি ১ হাতেনাতে গ্রেফতার

  • আপলোড সময় : ২০ মার্চ ২০২৬, রাত ৯:৩০ সময়
  • আপডেট সময় : ২০ মার্চ ২০২৬, রাত ৯:৩০ সময়
রাজশাহীতে র‍্যাবের ঝটিকা অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি ১ হাতেনাতে গ্রেফতার


[​মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি​​​| ২০ মার্চ, ২০২৬]

​রাজশাহী মহানগরীর বেলপুকুর থানা এলাকা থেকে ১০০ গ্রাম হেরোইনসহ মো. রায়হান আলী (৪৫) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। গতকাল ১৯ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যায় বেলপুকুর বাইপাস রেলগেট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

​র‍্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্প সূত্রে জানা গেছে, র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার (ইন্ট উইং) সহযোগিতায় সিপিএসসির একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, এক মাদক কারবারি সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে বেলপুকুর এলাকায় অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে র‍্যাবের গোয়েন্দা দল ওই ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।

​পরবর্তীতে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বেলপুকুর বাইপাস রেলগেট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে রায়হান আলীকে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে তার দেহ তল্লাশি করলে প্যান্টের পকেট থেকে ১০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃত মো. রায়হান আলী (৪৫) ওই এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে হেরোইন সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন খুচরা ও পাইকারি মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে আসছিল।


​র‍্যাব জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মহানগরীর বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা  হয়েছে।






কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ