শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ( প্লাটিনাম জয়ন্তী) পালিত হয়েছে।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগ এর পথচলার ৭৫ বছর, যাকে বলা হয় প্লাটিনাম জয়ন্তী। বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগ শাহজাদপুর উপজেলা শাখার আয়োজনে শাহজাদপুর উপজেলা দলীয় কার্যালয়ে সকাল ৭:০১ মিনিটে পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সকাল ১১টায় আলোচনা সভা, র্যালি ও কেক কর্তন করা হয় এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি এবং সিরাজগঞ্জ-৬, শাহজাদপুর আসনের সংসদ সদস্য চয়ন ইসলাম। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শাহজাদপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল হামিদ খান লাভলু, শাহজাদপুর পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য কে,এম নাছির উদ্দীন, ,পৌর আয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহ প্রমুখ।
এছাড়াও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী উপজেলার প্রতিটি ইউনিয়ন কমিটির আয়োজনে (৭৫ তম) প্লাটিনাম জয়ন্তী পালিত হয়।

নিউজ ডেস্ক,অনলাইন