সেলিম রেজা,জয়পুরহাট প্রতিনিধি: ২৩ জুন ২০২৪ ইং
জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্য আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপন করেছে জেলা আওয়ামী লীগ। রবিবার বেলা ১১ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন করেন নেতাকর্মীরা।
পরে জেলা আওয়ামী লীগের চত্বর থেকে বর্ণাঢ্য আলী বের হয়ে শহরের প্রধান সড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাংগঠনিক সম্পাদক সুমন কুমার সঞ্চালনায় বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠুসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
পরে বেলা ১টায় রেলস্টেশন এলাকায় দুস্থদের মাঝে উন্নত খাবার বিতরণ করেন।

নিউজ ডেস্ক,অনলাইন