র‌্যাব-১২, সদর কোম্পানির অভিযানে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন এলাকা হতে ২৩৭ গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

  • আপলোড সময় : ৬ মে ২০২৪, রাত ৯:১৪ সময়
  • আপডেট সময় : ৬ মে ২০২৪, রাত ৯:১৪ সময়
র‌্যাব-১২, সদর কোম্পানির অভিযানে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন এলাকা হতে ২৩৭ গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।


 বিজয় বিডি ৭১ ডেস্ক ঃ

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

 

১।        এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় অদ্য ০৬ মে ২০২৪ খ্রিঃ রাত্রী ০২.৪৫ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল ‘‘সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানা, পাকশী রেলওয়ে জেলাধীন বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের ট্রেনের বগিতে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৩৭ গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা হেরোইন ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহত ০২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

২।        গ্রেফতারকৃত আসামিদ্বয় ১। মোছাঃ নাজমা আক্তার (৩৮), স্বামী-মোঃ আতাউর রহমান, সাং-আলীমগঞ্জ, থানা-পবা, জেলা-রাজশাহী ও ২। মোঃ ফরহাদ রেজা (২৭), পিতা-মোঃ আজাদ আলী, সাং-তুকিপুর খালগ্রাম, থানা-বাঘমারা, জেলা-রাজশাহী।

 

৩।        প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল।

 

৪।        গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ